
RBCNews24.com 10 April 2026 , 2:26:12 প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জ প্রতিনিধি:মোঃ মাসুদ রান

বগুড়া জেলার শেরপুর উপজেলার রানীরহাট সিএনজি স্ট্যান্ড সংলগ্ন একটি পাম্পে দীর্ঘদিন ধরে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ উঠেছে। পাম্পটির মালিক বাবলু, যিনি বাঘাবাড়ী এলাকা থেকে এসে পাম্পটি গড়ে তোলেন।
স্থানীয় বাসিন্দা মোঃ আমিন অভিযোগ করে বলেন, “দীর্ঘদিন ধরে এই পাম্পে সিন্ডিকেটের মাধ্যমে তেল সরবরাহে অনিয়ম চলছে। সাধারণ মানুষ প্রয়োজন অনুযায়ী তেল পাচ্ছে না।” তিনি আরও জানান, একটি গাড়ি তেল নামানোর পর সেখান থেকে মাত্র ২০০-৩০০ লিটার তেল বিক্রি করা হয়, আর বাকি তেল গোপনে বিভিন্ন দোকানে সরিয়ে নেওয়া হয়।এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বুধবার (৯ এপ্রিল) দুপুর প্রায় ১২টা ৩০ মিনিটে স্থানীয় সাধারণ জনগণ একটি তেলভর্তি ব্যারেল আটক করে। এ সময় এলাকায় উত্তেজনা বিরাজ করে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধ হয় এবং সাধারণ মানুষ ন্যায্যভাবে জ্বালানি তেল পেতে পারে।











