• জাতীয়

    আশুলিয়ায় বিএনপি নেতা বকুল ভুঁইয়ার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার’ অভিযোগ, স্ত্রীর সংবাদ সম্মেলন

      RBCNews24.com 7 April 2026 , 1:28:51 প্রিন্ট সংস্করণ

    মোঃ আলামিন ভূঁইয়া (আশুলিয়া) সাভার প্রতিনিধি:
    ঢাকার আশুলিয়ায় বিএনপির নেতা ও তাঁতি দলের আশুলিয়া থানা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব বকুল ভুঁইয়ার বিরুদ্ধে দায়ের করা একাধিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তার স্ত্রী মোছাঃ রেহানা আক্তার।
    ‎সোমবার ৬ এপ্রিল আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেহানা আক্তার অভিযোগ করেন, তার স্বামী সম্পূর্ণ নির্দোষ। তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে আমার স্বামী বাড়িতে থাকেন না, দূরে অবস্থান করছেন। তারপরও তার নামে একাধিক মামলা ও অভিযোগ দায়ের করা হচ্ছে, যা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক।”
    ‎তিনি আরও দাবি করেন, পূর্বেও আওয়ামী লীগের কিছু নেতাকর্মী তার স্বামীকে হয়রানি করতে মিথ্যা মামলা দিয়েছিল এবং এখনো একই ধরনের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ডে নতুন করে কিছু ‘নব্য বিএনপি’ সদস্যও যুক্ত হয়েছে।
    ‎রেহানা আক্তার অভিযোগ করে বলেন, “আমাদের বাড়িতে যারা হামলা ও গুলিবর্ষণ করেছে, তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত-এমন প্রমাণ আমাদের কাছে রয়েছে।” তিনি জানান, হামলাকারীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
    ‎তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, “আমি সঠিক বিচার চাই। পাশাপাশি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবুর হস্তক্ষেপ কামনা করছি।”
    ‎সংবাদ সম্মেলনে তিনি তার পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতার কথাও তুলে ধরেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ