
RBCNews24.com 2 June 2026 , 3:52:25 প্রিন্ট সংস্করণ
আবদুর রাজ্জাক, রংপুর প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুরে নেশাগ্রস্ত অবস্থায় গালিগালাজের প্রতিবাদ করায় লিয়াকত আলী (৫৮) নামে এক ব্যক্তির ওপর হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
১ মে সোমবার রাতে উপজেলার রাণীপুকুর ইউনিয়নের লালচন্দ্রপুর এলাকায় ঘটে এই ঘটনা।
এ ঘটনায় আহত মো. নিয়াকত আলী মিঠাপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় একটি দোকানে গেলে অভিযুক্ত রূপাল মিয়া নেশাগ্রস্ত অবস্থায় তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। তিনি এর প্রতিবাদ করলে রূপাল মিয়া ও মেহেদী হাসানসহ কয়েকজন তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, হামলার সময় ভুক্তভোগীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছে।

এছাড়াও অভিযুক্তরা তাকে পুনরায় মারধর, প্রাণনাশ এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর আহত নিয়াকত আলী থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


















