• আবহাওয়া

    রাতের মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

      RBCNews24.com 17 May 2026 , 8:52:46 প্রিন্ট সংস্করণ

    দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়–বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    রবিবার (১৭ মে) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহকে দেয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, আজ দিবাগত রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া এবং ফরিদপুর জেলার উপর দিয়ে পশ্চিম/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    তাই এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ