• জাতীয়

    আশুলিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

      RBCNews24.com 3 June 2026 , 10:11:02 প্রিন্ট সংস্করণ

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
    ৩ জুন বুধবার বিকেলে আশুলিয়া থানার নিশ্চিন্ত পুর দেওয়ান ইদ্রিস হাইস্কুল মাঠে  ইয়ারপুর ইউনিয়ন বিএনপির উদ্যেগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু ভাই । সভাপতিত্ব করেন  ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই আল হাদী।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আহসানউল্লাহ ভুইঁয়া,আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিল্লুর রহমান, আশুলিয়া থানা যুব দলের আমিনুল ইসলাম দুলাল মীর, আশুলিয়া থানা যুবদলের আইকন জাহিদ হাসান বিকাশ,আবুল কালাম মাদবর,যুবদল নেতা মুস্তাফিজুর রহমান রনি,খন্দকার তোফাজ্জল হোসেন ,ঢাকা জেলা ওলামা দলের যুগ্ম আহবায়ক সেলিম ভুইঁয়া,যুবদলের ওমর ফারুক তালুকদার,  আশুলিয়া থানা জাসাস এর সহ সাংগঠনিক সম্পাদক সায়েম ভুইঁয়া, যুবদলের রনি,স্বেচ্ছাসেবক দলের কামরুল ইসলাম, জয়নাল মিয়া, মহিলদ দলের জোসনা আক্তার ও রিনা আক্তার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
    সঞ্চালনায় ছিলেন :বিএনপি নেতা ওয়াসিম আকরাম
    অনুষ্ঠানের শুরুতে কোরআন পাঠ করা হয়। এর পর আলোচনা সভা ও শহীদ রাষ্ট্র পতি জিয়াউর  রহমানের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দলের নেতাকর্মীরা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান এবং দেশের উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।
    বিশেষ অতিথি  যুবদল নেতা আমিনুল ইসলাম দুলাল মীর বলেন, “জিয়াউর রহমান ছিলেন সততা, দেশপ্রেম ও আদর্শিক নেতৃত্বের প্রতীক। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে ও নীতিবান। তাঁর কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
    তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকা এবং পরবর্তীতে রাষ্ট্র পরিচালনায় তাঁর গৃহীত বিভিন্ন উদ্যোগ দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
    এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ