• জাতীয়

    মিঠাপুকুরে পুকুরে ডুবে যাওয়ার ৬ ঘন্টা পর স্কুল ছাত্রর লা/শ উদ্ধার

      RBCNews24.com 10 April 2026 , 8:26:14 প্রিন্ট সংস্করণ

    আশরাফুল ইসলাম, বিশেষ  প্রতিনিধি রংপুর:
    মিঠাপুকুরে পুকুরে  ডুবে যাওয়ার ৬ ঘন্টা পর আলিফের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।
    স্থানীয়রা জানান, রংপুরের মিঠাপুকুর উপজেলার লতিবপুর ইউনিয়নের খোসালপুর গ্রামের কৃষক  মসজিদুলের একমাত্র ছেলে আলিফ( ৯)।বন্ধুদের সাথে বাড়ির এলাকায় কামরুর পুকুরে গোসল করতে নামে।এর অপর বন্ধুরা উঠে আসলেও আলিফ আর ফিরেনি।
    পরে ঘটনার দিন সকাল আনুমানিক সাড়ে ১১ টায় পুকুরে ডুবে নিখোঁজ হওয়ার পর স্থানীয়রা খুজে পেতে ব্যর্থ হলে পরবর্তীতে মিঠাপুকুর ও রংপুর ফায়ার সার্ভিসের ইউনিট এবং ডুবুরি দল চেষ্টার  দীর্ঘ ৬ ঘন্টা পর আলিফের মৃতদেহ কামরুর পুকুর থেকে উদ্ধার করেছে।
    মিঠাপুকুর ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ মশিউর রহমান জানান,প্রথমে ভুল তথ্যর ফলে উদ্ধার কাজটি কিছুটা সময় লেগেছে। প্রথমে একটি পুকুরে খুজে না পেয়ে পাশের আরেকটি পুকুর থেকে আলিফের লাশটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। এসময় মিঠাপুকুর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
     জানা যায় আলিফ বাড়ির পাশে একটি ব্র্যাক স্কুলে ৩য় শ্রেণীর ছাত্র ছিল।
    এদিকে পুকুরে ডুবে যাওয়ার ঘটনাটি দেখতে শতশত  মানুষ ভীর করেছিল।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ