• জাতীয়

    গঙ্গাচড়ার নোহালী ইউনিয়নের চরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত স্পিডবোটের দাবি

      RBCNews24.com 3 July 2026 , 5:52:32 প্রিন্ট সংস্করণ

    রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চরাঞ্চলে বসবাসরত মানুষের জরুরি যাতায়াত নিশ্চিত করতে দ্রুত একটি স্পিডবোটের ব্যবস্থা করার দাবি জানিয়েছে চর বাগডহরা হিলফুল ফুজুল সংগঠন ও এলাকাবাসী।

    এলাকাবাসী ও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, চরাঞ্চলের মানুষের জন্য এখনো দ্রুত নদী পারাপারের কোনো কার্যকর ব্যবস্থা নেই। ফলে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত, জরুরি সেবা গ্রহণ এবং দৈনন্দিন প্রয়োজনে নদী পার হতে চরম ভোগান্তির শিকার হতে হয়।

    সংগঠনের নেতৃবৃন্দ বলেন, একটি স্পিডবোট চালু করা হলে চরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে কমে আসবে এবং জরুরি মুহূর্তে জীবন রক্ষাকারী সেবা নিশ্চিত করা সহজ হবে।

    এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতি দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে চর বাগডহরা হিলফুল ফুজুল সংগঠন। চরবাসীর প্রত্যাশা, মানবিক দিক বিবেচনা করে অতি দ্রুত একটি স্পিডবোটের ব্যবস্থা করা হবে, যাতে জরুরি সময়ে নিরাপদ ও দ্রুত নদী পারাপার নিশ্চিত করা যায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ