• আন্তর্জাতিক

    ইরানকে শেষ করার হু/ম/কি দিলেন ট্রাম্প

      RBCNews24.com 7 July 2026 , 1:25:53 প্রিন্ট সংস্করণ

    President Trump Auto Tariffs Announcement in the Oval Office - March 26, 2025

    যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে চুক্তিতে পৌঁছাবে, না হয় তাদের ‘কাজ শেষ করে দেবে’। সোমবার ইরানকে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    তিনি দাবি করেছেন, আমেরিকা চাইলে কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ও বড় বড় স্থাপনা ধ্বংস করে দিতে পারে।

    ইরান প্রসঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, আমরা যেকোনোভাবেই জিতব। হয়তো আমরা চুক্তি করব, আর তা না হলে কাজ শেষ করে দেব। তবে তিনি সামরিক হামলার চেয়ে আলোচনার মাধ্যমে সমাধানই বেশি পছন্দ করেন বলে জানিয়েছেন।

    ট্রাম্প বলেন, আমি চুক্তি করতেই বেশি পছন্দ করব, কারণ আমি ৯ কোটি মানুষের ক্ষতি করতে চাই না। আমরা চাইলে এক ঘণ্টার মধ্যে তাদের সব সেতু উড়িয়ে দিতে পারি। তাদের সুন্দর ও আধুনিক বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করতে পারি। একসময় তাদের অনেক টাকা ছিল, কিন্তু এখন আর নেই। আমরা তাদের কোনো টাকা দিইনি।

    কয়েক দিন আগেই ট্রাম্প দাবি করেছিলেন, আমেরিকা চাইলে এক আঘাতেই ইরানের বর্তমান শীর্ষ নেতাদের শেষ করে দিতে পারে।

    গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার জানাজায় যোগ দেওয়া নেতাদের লক্ষ্য করেই ট্রাম্প এই কথা বলেছিলেন। তবে তিনি জানান, আলোচনার পথ খোলা রাখার জন্যই আমেরিকা এমন কিছু করেনি।

    এদিকে ট্রাম্পের এমন কথার কড়া জবাব দিয়েছে ইরান। আরমেনিয়ায় থাকা ইরান দূতাবাস বলেছে, আমেরিকা কখনোই খামেনির মৃত্যুর শোক বুঝতে পারবে না, কারণ তাদের কোনো সভ্যতা, ইতিহাস বা সম্মান নেই। তারা আরও বলেছে, মানুষকে মারা যায়, কিন্তু আদর্শকে নয়। খামেনিকে মেরে আমেরিকা আসলে একটি আতরের বোতল ভেঙেছে, যার সুবাস এখন সব জায়গায় ছড়িয়ে পড়েছে।

    অন্যদিকে, খামেনির মরদেহ এখন পবিত্র শহর কোমে পৌঁছেছে। হেলিকপ্টারে করে মরদেহটি সেখানে নেওয়া হয়। মঙ্গলবার সেখানে জানাজা শেষে মরদেহটি ইরাকের নজফ ও কারবালায় নেওয়া হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ