• জাতীয়

    ঠাকুরগাঁওয়ে ইকো পার্ক ও লোকায়ন জীব বৈচিত্র্য যাদুঘর ও ইকো লেক পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

      RBCNews24.com 30 May 2026 , 2:15:02 প্রিন্ট সংস্করণ

    ঠাকুরগাঁও প্রতিনিধি : হোসনে আরা জামান (আঁখি)

    ঠাকুরগাঁওয়ে ইকো পার্ক ও জীব বৈচিত্র্য যাদুঘর, ইকো অর্গানিক গার্ডেন ও ইকো লেক পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ শুক্রবার দুপুরে প্রতিমন্ত্রী বেসরকারি সংস্থা ইএসডিও’র মালিকানাধীন সদর উপজেলার আকচা ইউনিয়নে অবস্থিত এই দুটি বৈচিত্র্যময় স্থান পরিদর্শন করেন তিনি।

    এসময় ইএসডিও’র নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা ড: মুহা: শহীদ উজ জামান পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে স্থান দুটি ঘুরিয়ে দেখান। সে সময় প্রতিমন্ত্রী ইএসডিও’র ইকো অর্গানিক পার্ক ও ইএসডিও’র লেকও পরিদর্শন করেন। সেই সময় ইএসডিও’র লেকটি আরো খননের মাধ্যমে সেখানে পানি বৃদ্ধি এবং সেই পানি ধরে রেখে স্থানীয় কৃষকদের উন্নয়নে ব্যবহারের জন্য এ বিষয়ে কাজের সম্ভব্যতা যাচাইয়ের জন্য ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

     

    এসময় পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড: মোহা: সরফরাজ বান্দা, পানি উন্নয়ন বোর্ডের ঠাকুরগাঁও সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল চন্দ্র সরকার, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, ইএসডিও’র নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা ড: মুহা: শহীদ উজ জামান, ইকো কলেজের অধ্যক্ষ সেলিমা আক্তার, ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, ঠাকুরগাঁও জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ প্রকৌশলীবৃন্দ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, ঠিকাদার সাংবাদিকরা ও ইএসডিও’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এ ব্যাপারে ইএসডিও’র নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা ড: মুহা: শহীদ উজ জামান বলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মহোদয় আমাদের প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করা আমরা ইএসডিও পরিবার অত্যন্ত আনন্দিত। সেই সাথে প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশিত ইকো পার্ক ও ইকো লেক খনন ও উন্নয়নের কাজের সম্ভব্যতা যাচাই হওয়ায় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।

    এ বিষয়ে ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আতিকুর রহমান বলেন, প্রতিমন্ত্রী মহোদয়ে নির্দেশে আমরা ইকো লেক খনন, এর সৌন্দর্য বর্ধন ও এর উন্নয়নের সম্ভব্যতা যাচাই করেছি। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মহোদয় নিজেই উপস্থিত ছিলেন। আমরা আশা করি দ্রুতই কাজটি শুরু করতে পারবো।

    এ প্রসঙ্গে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, আমরা সরকারের উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে কৃষি কাজের সুবিধার্থে খালগুলো খনন করছি। যেন কৃষকরা সব সময় কৃষি কাজে সেচের জন্য পানি পায়। আর তাছাড়া জীব বৈচিত্র্য রক্ষায়ও এটা বিশেষ ভুমিকা পালন করবে। এই কাজটি সম্পন্ন হলে একদিকে ইকো পার্ক ও লেক যেমন দৃষ্টি নন্দন হবে তেমনি স্থানীয় কৃষক ও মৎস্যজীবিরাও উপকৃত হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ