
প্রতিনিধি: মোঃ ফারুক আহমেদ
ঢাকার সাভারে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৬ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানার অধীনস্থ বিরুলিয়া ক্যাম্পের পুলিশ।
রবিবার (৭ জুন) বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মো. আল আমিনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন—সাভার থানার বাগনি বাড়ি এলাকার নাজিমুদ্দিনের স্ত্রী পাখি বেগম (৪২) এবং আকরান নামাপাড়া এলাকার এরশাদের ছেলে মো. আরিফ মিয়া (২৫)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত পাখি বেগম দীর্ঘদিন ধরে বাগ্নীবাড়ি ও সামাইর ছান্দা এলাকায় মাদক সিন্ডিকেট পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন এবং তিনি একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় সন্দেহভাজন ওই দুইজনকে আটক করে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থা
য় মোট ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ হাজার ৮০০ টাকা।
তদন্ত সংশ্লিষ্টরা আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় এলাকায় মাদক ব্যবসা শুরু করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা রুজু করা হয়েছে।

বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আল আমিন বলেন, “এলাকা থেকে মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
পুলিশের এ অভিযানে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ফারুক আহমেদ, বার্তা সম্পাদক: মোঃ আশরাফুল ইসলাম
অফিস: হাউজ ৩৬, এভিনিউ-07, ব্লক-বি, সেকশন-১২, পল্লবী, মিরপুর, ঢাকা
E-mail: rbcnews024@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত