যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের প্রেক্ষাপটে অবিলম্বে যুদ্ধ বন্ধের পাশাপাশি নতুন কোনো হামলা চালানোর নিশ্চয়তা চেয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, তেহরান যুদ্ধের ক্ষয়ক্ষতির এবং হরমুজ প্রণালীর ওপর ইসলামিক প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের স্বীকৃতিও দাবি করেছে।
সাপ্তাহিক সংবাদ সম্মেলনে দেশটির মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, আমরা কোনো ছাড় দাবি করিনি। আমরা শুধু ইরানের ন্যায্য অধিকার দাবি করেছি।

তিনি আরও বলেন, ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে যুদ্ধের অবসান, মার্কিন নৌ অবরোধের অবসান এবং ইরানি জনগণের সেই সম্পদ মুক্তি, যা বছরের পর বছর ধরে অন্যায়ভাবে বিদেশি ব্যাংকে আটকে আছে।
এর আগে স্থানীয় সময় রবিবার (১০ মে) ইসলামাবাদের মাধ্যমে ওয়াশিংটনকে খসড়া প্রস্তাব পাঠিয়েছিল তেহরান। তবে ডোনাল্ড ট্রাম্প তেহরানের পাঠানো প্রস্তাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করে দেন।
ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তরকে (ওএফএসি) ৩০ দিনের জন্য ইরানের তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি দেশটির ওপর নৌ অবরোধ শেষ করারও আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সংস্থাটিকে সূত্রটি জানিয়েছে, ইরানের দাবির মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু নির্দিষ্ট প্রতিশ্রুতি পূরণের শর্তে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনার দায়িত্ব ইরানের হাতে তুলে দেওয়া-ও অন্তর্ভুক্ত রয়েছে। তবে সেই প্রতিশ্রুতিগুলো কী হবে, তা তারা নির্দিষ্ট করে বলেনি।

হিজবুল্লাহ-সমর্থিত আল মায়াদিন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রস্তাবিত এই চুক্তিতে যুদ্ধ শেষ হওয়ার পর আরও বিস্তারিত বিষয় চূড়ান্ত করার জন্য ৩০ দিনের একটি আলোচনা পর্ব অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদন অনুসারে, আপাতত পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা লিখিত আকারে চলতে থাকবে।
এদিকে সোমবার (১১ মে) তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট অনুসারে, মার্কিন গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলের মোসাদের সঙ্গে সহযোগিতা করার জন্য এরফান শাকুরজাদেহকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সূত্র: গাল্ফ নিউজ।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফারুক আহমেদ, বার্তা সম্পাদক: মোঃ আশরাফুল ইসলাম
অফিস: হাউজ ৩৬, এভিনিউ-07, ব্লক-বি, সেকশন-১২, পল্লবী, মিরপুর, ঢাকা
E-mail: rbcnews024@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত