প্রতিনিধি: আলামিন ভূঁইয়া
সাভারের আশুলিয়ায় আগামী আসন্ন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৬ নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচনের ইচ্ছা প্রকাশ করেছেন হাজী এম কালাম মাদবর।
তিনি এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে বলেন, দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান।

হাজী এম কালাম মাদবর জানান, জনগণ যদি তাকে তাদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত করেন, তাহলে ৬ নং ওয়ার্ডকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও প্রতারণামুক্ত একটি নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত করতে কাজ করবেন।
তিনি বলেন, “এলাকার যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় একটি সুন্দর সমাজ গড়তে চাই।”
তিনি আরও বলেন, ওয়ার্ডবাসীর সমর্থন ও উৎসাহ তাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে জনগণের মতামত ও পরামর্শ প্রত্যাশা করেন তিনি।

হাজী এম কালাম মাদবর বর্তমানে ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলেও উল্লেখ করা হয়। এছাড়া তিনি বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় তিনি বিএনপির নেতা ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এবং দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লবের নাম উল্লেখ করে বলেন, তারা সবসময় জনগণের পাশে থেকে একটি সুন্দর সমাজ গঠনে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে হাজী এম কালাম মাদবরের এই ঘোষণাকে কেন্দ্র করে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, আসন্ন নির্বাচনে তিনি কতটা জনসমর্থন অর্জন করতে পারেন।

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফারুক আহমেদ, বার্তা সম্পাদক: মোঃ আশরাফুল ইসলাম
অফিস: হাউজ ৩৬, এভিনিউ-07, ব্লক-বি, সেকশন-১২, পল্লবী, মিরপুর, ঢাকা
E-mail: rbcnews024@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত