প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৬:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১:১৬ পি.এম
রৌমারীতে বিজিবি’র অভিযান: মদ, ট্রাক ও সিলিন্ডারসহ আ/টক ১

কে,এম,জাকির, রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
"মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়"—এই কঠোর নীতিকে সামনে রেখে কুড়িগ্রামের রৌমারীতে বড় ধরনের সাফল্য পেয়েছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)। গত ১৪ এপ্রিল মঙ্গলবার রাতে এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, একটি ট্রাক এবং ৩১৫টি খালি গ্যাস সিলিন্ডারসহ মো. সাগর মিয়া (৩৬) নামে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি উপজেলার নওদাপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
বিজিবি সূত্র জানায়, জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি-এর সরাসরি দিক-নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। মঙ্গলবার রাত ১১টার দিকে ৩৫ বিজিবি’র অধীনস্থ বাংলাবাজার বিওপির একটি চৌকস দল সীমান্ত পিলার ১০৬৫/২-এস হতে আনুমানিক ২.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জন্দিরকান্দা নামক স্থানে অবস্থান নেয়।
অভিযানকালে সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে বিজিবি সদস্যরা উদ্ধার করেন: ভারতীয় মদ: ১৪২ বোতল,খালি গ্যাস সিলিন্ডার: ৩১৫টি,পরিবহন: ০১টি ট্রাক,অন্যান্য: ০১টি মোবাইল, ০২টি সিমকার্ড এবং নগদ ৪,৫০০ টাকা।
জিরো টলারেন্স নীতি

বিজিবি মহাপরিচালকের বরাতে জানানো হয় যে, সীমান্ত সুরক্ষায় এবং মাদক ও চোরাচালান রোধে বিজিবি বরাবরই ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) সেই লক্ষ্য বাস্তবায়নেই সীমান্তে নিরবচ্ছিন্ন নজরদারি ও অভিযান অব্যাহত রেখেছে। আইনি কার্যক্রম আটককৃত সাগর মিয়াকে জব্দকৃত মালামালসহ রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে। রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। সীমান্তবর্তী এলাকায় মাদকের এমন বড় চালান ধরা পড়ায় স্থানীয় সচেতন মহলে স্বস্তি বিরাজ করছে। মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবি’র এমন কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ফারুক আহমেদ, বার্তা সম্পাদক: মোঃ আশরাফুল ইসলাম
অফিস: হাউজ ৩৬, এভিনিউ-07, ব্লক-বি, সেকশন-১২, পল্লবী, মিরপুর, ঢাকা
E-mail: rbcnews024@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.