প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৭:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২৬, ১:৪১ পি.এম
সাভারের বিরুলিয়ার ৩শ গ্রাম গাঁ/জা/সহ এক যুবক আটক

ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের আকরান বউবাজার এলাকা থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ মোঃ মোজাম্মেল মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মোজাম্মেল মিয়া মনছুরপুর গ্রামের মৃত ফজলুল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আল আমিনের নেতৃত্বে একটি দল আকরান বউবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
পরে তাকে গ্রেফতার দেখিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা
সম্পাদক ও প্রকাশক: মোঃ ফারুক আহমেদ, বার্তা সম্পাদক: মোঃ আশরাফুল ইসলাম
অফিস: হাউজ ৩৬, এভিনিউ-07, ব্লক-বি, সেকশন-১২, পল্লবী, মিরপুর, ঢাকা
E-mail: rbcnews024@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.