প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৪:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৬, ৬:০০ পি.এম
মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মিন অং হ্লাইং

মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির সাবেক সেনাপ্রধান মিন অং হ্লাইং। শুক্রবার (১০ এপ্রিল) রাজধানী নেপিদোয় দেশটির পার্লামেন্টে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ৬৯ বছর বয়সি মিন হ্লাইং শপথ গ্রহণ করেন।
পাঁচ বছর আগে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত অং সান সুচির নেতৃত্বাধীন বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করেছিলেন মিন হ্লাইং, যার পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হয় এবং তা এখনও চলছে।
সামরিক শাসনের প্রায় অর্ধদশক পর, ২০২৩ সালের জানুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনে অংশ নিতে পারেনি সুচির দলসহ বেশ কয়েকটি জনপ্রিয় রাজনৈতিক দল। সেই নির্বাচনে সাবেক সেনাসদস্য ও সেনাবাহিনীর মিত্ররা বড় ব্যবধানে বিজয়ী হন।
প্রেসিডেন্ট হিসেবে পাঁচ বছরের মেয়াদ শুরু করার পর, মিন হ্লাইং তার শপথ অনুষ্ঠানে ঘোষণা করেন, আমি মিয়ানমারের সেবায় নিজেকে নিয়োজিত করছি।
এ সময় তিনি মিয়ানমারে ‘ন্যায়বিচার, স্বাধীনতা ও সাম্য প্রতিষ্ঠার’ অঙ্গীকার করেন।
তবে গণতন্ত্র নিরীক্ষক সংস্থাগুলো এই পুরো প্রক্রিয়াকে নাকচ করেছে। তাদের মতে, প্রহসনমূলক নির্বাচন হয়েছে এবং বর্তমান শাসনব্যবস্থার সঙ্গে সামরিক শাসনের কার্যত কোনো পার্থক্য নেই—এ যেন নতুন মোড়কে পুরনো পণ্যের প্রদর্শনী।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ফারুক আহমেদ, বার্তা সম্পাদক: মোঃ আশরাফুল ইসলাম
অফিস: হাউজ ৩৬, এভিনিউ-07, ব্লক-বি, সেকশন-১২, পল্লবী, মিরপুর, ঢাকা
E-mail: rbcnews024@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.