প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৪:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৬, ১১:৫৯ এ.এম
সাভারে ৮ বছরের শিশুকে ধ/র্ষ/ণ ! পলাতক ধ/র্ষ/ক

প্রতিনিধি: মোঃ আলমগীর হোসেন
সাভারে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুল বারেক নামে এক স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে।
৬ এপ্রিল সোমবার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া গ্ৰামে ঘটে এই ঘটনা।
পরে ভুক্তভোগী রাইসা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাইসা আক্তার (৮) চাঁদপুর জেলার ডুমুরিয়া উপজেলার কচুয়া গ্ৰামের রাছেল মিয়ার মেয়ে।
বাবা মার সাথে বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া গ্ৰামে আব্দুল বারেকের বাসায় ভাড়া থাকতেন ।
জানা যায়, ভুক্তভোগী শিশুটি দীর্ঘদিন ধরে তার পরিবারের সঙ্গে স্থানীয় বারেকের বাসায় ভাড়া থাকতেন।ওই দিন বাসায় অন্য কেউ না থাকায় অভিযুক্ত বারেক শিশুটিকে ধর্ষণ করে।
অভিযুক্ত আব্দুল বারেক(৫৮) দত্তপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।
শিশুটির মা শিউলি বেগম বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার পর অভিযুক্ত আব্দুল বারেক পলাতক রয়েছে।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ফারুক আহমেদ, বার্তা সম্পাদক: মোঃ আশরাফুল ইসলাম
অফিস: হাউজ ৩৬, এভিনিউ-07, ব্লক-বি, সেকশন-১২, পল্লবী, মিরপুর, ঢাকা
E-mail: rbcnews024@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.