প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৭:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২৬, ১২:৪৮ পি.এম
আশুলিয়ায় চলাচলের রাস্তায় টিনের বেড়া, ভোগান্তিতে এলাকাবাসী !

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন ভাদাইল পশ্চিম পাড়া এলাকায় চলাচলের একটি গুরুত্বপূর্ণ রাস্তার অর্ধেক অংশ সিমেন্টের খুঁটি ও টিন দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে করে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাদাইল পশ্চিম পাড়ার কয়েল ফ্যাক্টরির পূর্ব পাশে অবস্থিত এই রাস্তাটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের প্রধান যাতায়াত পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে সম্প্রতি কে বা কারা হঠাৎ করে রাস্তার প্রায় অর্ধেক অংশ দখল করে সিমেন্টের খুঁটি স্থাপন করে টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলে।
এলাকাবাসী জানান, রাস্তার এই অবস্থা কারণে ভ্যান, রিকশা কিংবা ছোট যানবাহন নিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে মালামাল পরিবহনে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও ঝুঁকি তৈরি হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
একজন ভুক্তভোগী বলেন, “এই রাস্তা দিয়ে আমরা প্রতিদিন যাতায়াত করি। হঠাৎ করে এভাবে রাস্তা বন্ধ করে দেওয়ায় আমাদের অনেক কষ্ট হচ্ছে।
এলাকাবাসী দ্রুত এই অবৈধ দখল অপসারণ করে রাস্তাটি আগের মতো উন্মুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা আশা করছেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ফারুক আহমেদ, বার্তা সম্পাদক: মোঃ আশরাফুল ইসলাম
অফিস: হাউজ ৩৬, এভিনিউ-07, ব্লক-বি, সেকশন-১২, পল্লবী, মিরপুর, ঢাকা
E-mail: rbcnews024@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.