প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৬:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২৬, ১০:১৯ পি.এম
ঠাকুরগাঁও ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ফেব্রুয়ারি ২০২৬ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি : হোসনে আরা চৌধুরী (আঁখি জামান)
ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর উচ্চ বিদ্যালয় মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ফেব্রুয়ারি ২০২৬ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি বক্তব্যে ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন বলেন, আসন্ন পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পূর্ণ নিয়ম মেনে, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। তিনি সকলকে প্রতারণার ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির চলবে না। কেউ তদবির করলে সে নিজেই বাদ পড়বে। প্রয়োজনে এখান থেকে চলে যেতে হলেও অন্যায় করবো না। কেউ টাকা দিলে সেই টাকা আমার কাছে পৌঁছাবে না—তাই কোনো ধরনের লেনদেন থেকে বিরত থাকুন।”
পুলিশ সুপার আরো বলেন, “আমরা পূর্বেও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতা প্রমাণ করেছি। আপনারা দেখেছেন নির্বাচন কেমন হয়েছে। এবারও একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া উপহার দিতে আমরা বদ্ধপরিকর। আপনারা আমাদের সহযোগিতা করবেন।”
এসময় তিনি পবিত্র কোরআনের বেশকটি আয়াত পরে বাংলা অর্থ সহ উদারতা তুলে ধরে সচেতনতা বাড়ান।
সভায় আরো বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (ঠাকুরগাঁও সার্কেল) জুয়েল, সুজিত কুমার পাল ওসি তদন্ত ঠাকুরগাঁও সদর থানা, সালন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মাওলা চৌধুরী, সালন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, সালন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মকবুল হোসেন,সহকারী শিক্ষক মো:সাইফুল ইসলাম প্রমুখ। সে সময় কলেজের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ফারুক আহমেদ, বার্তা সম্পাদক: মোঃ আশরাফুল ইসলাম
অফিস: হাউজ ৩৬, এভিনিউ-07, ব্লক-বি, সেকশন-১২, পল্লবী, মিরপুর, ঢাকা
E-mail: rbcnews024@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.