প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৬:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৬, ৬:৫২ পি.এম
মিঠাপুকুরে ফিলিং স্টেশনে তেলের নৈরাজ্য, বোতল-জারকিনে বিক্রি—ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা

রংপুর প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় অবস্থিত মেসার্স হাইওয়ে ফিলিং স্টেশনে তেল বিক্রিতে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, দীর্ঘ সময় ধরে মোটরসাইকেল চালকরা লাইনে দাঁড়িয়ে থাকলেও স্টেশন থেকে প্রকাশ্যে বোতল ও জারকিনে তেল বিক্রি করা হচ্ছে।
রবিবার (২৯ মার্চ) দুপুরে এমন চিত্র চোখে পড়ে। এ সময় অনেক বাইকার ও সাধারণ গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তারা তেল পাচ্ছেন না, অথচ প্রভাবশালী কিছু ব্যক্তি বা মধ্যস্বত্বভোগীদের কাছে বোতলভর্তি তেল সরবরাহ করা হচ্ছে।
অনেকে জানান, কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে এই ধরনের কার্যক্রম চালানো হচ্ছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে এবং সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব স্পষ্ট হয়ে উঠছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে, যাতে করে অনিয়ম বন্ধ করে সাধারণ গ্রাহকদের ন্যায্য সেবা নিশ্চিত করা যায়।
এমন পরিস্থিতিতে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছে
সম্পাদক ও প্রকাশক: মোঃ ফারুক আহমেদ, বার্তা সম্পাদক: মোঃ আশরাফুল ইসলাম
অফিস: হাউজ ৩৬, এভিনিউ-07, ব্লক-বি, সেকশন-১২, পল্লবী, মিরপুর, ঢাকা
E-mail: rbcnews024@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Design & Development By HosterCube Ltd.